বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় তারুণ্যের উৎসব উপলক্ষ্যে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন
কলারোয়ায় তারুণ্যের উৎসব উপলক্ষ্যে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন

কলারোয়ায় তারুণ্যের উৎসব উপলক্ষ্যে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন

শেখ শাহাজাহান আলী শাহিন:

তারুণ্যের উৎসব-২০২৫ (২য় পর্ব) উপলক্ষ্যে “এসো দেশ বদলাই,পৃথিবী বদলায়” এই প্রতিপাদ্যে কলারোয়া উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ১৬ দলীয় আন্ত:ইউনিয়ন ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কলারোয়া ফুটবল মাঠের ব্যাডমিন্টন কোর্টে উদ্বোধন করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ জহুরুল ইসলাম।

এই সময় আরো উপস্থিত ছিলেন শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রেজাউল ইসলাম, কলারোয়া পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, সোনালী ব্যাংক এ.জি.এম. শেখ সালাউদ্দিন চঞ্চল, ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম মীর, যুগ্ম সম্পাদক মোঃ রমজান আহমেদ, ক্রীড়া সম্পাদক মোঃ রেজাউল করিম লাবলু, ফুটবল কোচ সাঈদ আলী, মাসউদুল ইসলাম মাসুদ, গণমৈত্রী পরিচালক মোঃ মেহেদী হাসান, ঠিকাদার মজুমদার পলাশ, মোঃ শফিউল আযম, এ্যাডঃ কাজী আব্দুল্লাহ হাবিব, প্রধান শিক্ষক ও সাংবাদিক শেখ রাশেদুল হাসান কামরুল, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, এম এ সাজেদসহ বিপুল সংখ্যক দর্শক খেলা গুলো উপভোগ করেন।

সমগ্র খেলা পরিচালনা করেন খান বিল্লাল, সাইফুল ইসলাম, ইকরাম হোসেন, রাসেল হোসেন। ধারাভাষ্যে ছিলেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন ও সাজেদুল করিম তপু।

এ খবর লেখা পর্যন্ত খেলা খেলা চলমান আছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।