বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

শেখ শাহাজাহান আলী শাহিন:

কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসার ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

এ উপলক্ষ্যে শনিবার (২৭ শে ডিসেম্বর) সকাল ১১ টায় মাদ্রাসার হলরুমে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ফলাফল ঘোষণা এবং সকল শ্রেণির ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহমদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্নীতি দমন কমিশনের পরিচালক ও অত্র মাদ্রাসার গর্ভনিং বডির সভাপতি ড. খাঁন মোঃ মীজানুল ইসলাম সেলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী ঝাউডাঙ্গা ইয়াং মুসলিম জেনারেশনের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান, সোনার বাংলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আশফাকুর রহমান বিপু।
প্রধান অতিথি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আজ সময় এসেছে মাদ্রাসা শিক্ষা গ্রহন করে দেশ, জাতি ও সমাজকে উপকৃত করার। তাই আপনার সন্তান কে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে তুলুন।

বিশেষ অতিথি আনিসুর রহমান বলেন, জমি-বাড়ীর জন্য বিনিয়োগ না করে, সন্তানের জন্য বিনিয়োগ করুন, একজন সন্তান শিক্ষিত মানুষ হলে পরবর্তী প্রজন্মের মাঝে ধারাবাহিকতা বজায় থাকবে এবং দেশ ও জাতি উপকৃত হবে।

এবতেদায়ী ও দাখিল স্তরের শ্রেনি শিক্ষকগন একে একে ফলাফল ঘোষণা করেন এবং অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ার নিউজ বিডি’র সম্পাদক প্রভাষক মোঃ আরিফ মাহমুদ, কলারোয়া প্রতিদিন সম্পাদক প্রভাষক মোঃ আসাদুজ্জামান ফারুকী, দৈনিক নতুন সূর্য’র নির্বাহী সম্পাদক মোর্তজা হাসান, প্রধান বার্তা সম্পাদক তাজউদ্দীন আহমদ রিপন, বর্ণমালা প্রিন্টিং প্রেসের স্বত্ত্বাধিকারী মোঃ আসাদুজ্জামানসহ অভিভাবকবৃন্দ ।

পরে কলারোয়া থেকে প্রকাশিত দৈনিক নতুন সূর্য, কলারোয়া প্রতিদিন, কলারোয়া নিউজ ও এসএম নিউজ সম্পাদকের হাতে সম্মননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।

এছাড়া মাদ্রাসার শিক্ষকদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখায় পুরস্কৃত করা হয়।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।