শেখ শাহাজাহান আলী শাহিন:
সারাদেশের ন্যায় কলারোয়াতেও আগামীকাল রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে এবতেদায়ী ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
দীর্ঘ সময় পর এ বছর অষ্টম শ্রেণিতে ফিরেছে ‘জুনিয়র বৃত্তি পরীক্ষা’।
কলারোয়া সরকারি জি.কে.এম.কে. পাইলট হাইস্কুল ও কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্র সচিব অধ্যক্ষ মাওলানা আহমদ আলী জানান, কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসায় ২১৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। তিনি আরও বলেন, কেন্দ্রের সকল প্রস্তুতি শেষ হয়েছে। সহকারী হল সুপারের দায়িত্ব পালন করবেন সুপার মোঃ সিরাজুল ইসলাম এবং তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করবেন সহকারী অধ্যাপক মাওলানা তৌহিদুর রহমান।
এদিকে কলারোয়া সরকারি জি. কে.এম.কে. পাইলট হাইস্কুল কেন্দ্র সচিব প্রধান শিক্ষক সুদীপ বিশ্বাস জানান, এই কেন্দ্রে ৫৯৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। যার মধ্যে ৩৯৬ জন ছাত্রী ও ১৯৫ জন ছাত্র। ইতিমধ্যেই পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
