বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ার দেয়াড়ায় বিএনপির নেত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ।
কলারোয়ার দেয়াড়ায় বিএনপির নেত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ।

কলারোয়ার দেয়াড়ায় বিএনপির নেত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ।

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া দেয়াড়া ইউনিয়নের ৯নং ওয়াড় বিএনপির আয়োজনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় ওয়ার্ডের সভাপতি আমানুল্লাহ আমানের সভাপতিত্বের দেয়াড়া কাশিডাঙ্গা গ্ৰামের বিএনপি দলীয় পার্টি অফিসে  এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা আনিসুর রহমান, সালাউদ্দিন পারভেজ, মনজুরুল, ইব্রাহীম হোসেন টুকু, রেজাউল সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  আনিসুর রহমান। তিনি বলেন, খালেদা জিয়ার রাজনৈতিক জীবন দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের সঙ্গে যুক্ত। তাঁর আত্মার মাগফিরাত কামনায় এ আয়োজন করা হয়েছে।
উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক যুবনেতা সালাউদ্দিন পারভেজ বলেন, খালেদা জিয়ার আদর্শ ও রাজনৈতিক দর্শন বিএনপির নেতা-কর্মীদের পথ দেখিয়ে যাবে

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।