
সেকেন্দার আবু জাফর বাবু, তালা (সাতক্ষীরা):
” এসো উন্নত তালা গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালা উপজেলার সদর উন্নয়নে নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯জানুয়ারী) সকাল ১১টার তালা উন্নয়ন কমিটির আয়োজনে উইমেন জব ক্রিয়েশন সেন্টারে উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলীর পরিচালনায় উত্তরন পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
তিনি বলেন, তালার উন্নয়নে আমি সবসময় আপনাদের পাশে ছিলাম আছি সারা জীবন পাশে থাকবো। অনুষ্ঠানে পাটকেলঘাটাকে উপজেলা এবং তালাকে পৌরসভার প্রস্তাবনাকে তিনি সমর্থন ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান ও উত্তরণের দিলিপ সানা।
আরও উপস্থিত ছিলেন বি এনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, সাস পরিচালক ইমান আলী, জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল ইসলাম লিটু, তালা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আঃ মালেক, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দার , অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, সাবেক অধ্যক্ষ আঃ রহমান, অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, সাবেক অধ্যক্ষ সাইফুল ইসলাম, তালা প্রেস ক্লাবের সভাপতি এম এ হাকিম, সাধারন সম্পাদক ফারুখ জোয়ার্দার, যুব দলের সভাপতি মির্জা আতিয়ার রহমান, অধ্যাপক অচিন্ত সাহা, অধ্যাপক রেজাউল করিম, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের পরিচালক আশরাফুন্নাহার আাশা, উন্নয়ন কমিটির সদস্য আলমগীর হোসেন, উন্নয়ন কমিটির সদস্য রেজাউল ইসলাম, খন্দকার মোয়াজ্জেম হোসেন, ডাঃ জাকির হোসেন প্রমুখ।