বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
২৩ বছর পরে পঞ্চগড়ে যাচ্ছেন তারেক রহমান
২৩ বছর পরে পঞ্চগড়ে যাচ্ছেন তারেক রহমান

২৩ বছর পরে পঞ্চগড়ে যাচ্ছেন তারেক রহমান

দৈনিক নতুন সূর্য ডেস্ক: দীর্ঘ ২৩ বছর পরে পঞ্চগড়ে যাবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১৩ তারিখ দুপুর দেড়টায় পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের পাথরাজ এলাকায় বিএনপি নেতা শহীদ আরেফিনের কবর জিয়ারত করবেন তিনি। এরপরে তিনি পঞ্চগড় চিনিকল মাঠে জেলা বিএনপি আয়োজিত বিএনপির সাবেক চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার জন্য দোয়া মাহফিলে যোগদান করবেন।এদিকে, দীর্ঘদিন পরে তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে বিপুল আনন্দ উচ্ছ্বাস দেখা গেছে।ইতোমধ্যে পঞ্চগড় চিনিকল মাঠে দোয়া মাহফিল সফলভাবে আয়োজনের জন্য মাঠ পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সদস্য সচিব ও পঞ্চগড় ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদ সহ জেলা বিএনপির নেতারা।জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা বিএনপির কার্যালয়ে তারেক রহমানের আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ জানান তারেক জিয়ার আগমণ উপলক্ষ্যে ব্যপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।