বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
তালা সদর উন্নয়নে নাগরিক সভা অনুষ্ঠিত
তালা সদর উন্নয়নে নাগরিক সভা অনুষ্ঠিত

তালা সদর উন্নয়নে নাগরিক সভা অনুষ্ঠিত

তালা সদর উন্নয়নে নাগরিক সভা

সেকেন্দার আবু জাফর বাবু তালা, সাতক্ষীরা:

“এসো উন্নত তালা গড়ি” প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরা তালা সদর উন্নয়নে নাগরিক সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারী) সকাল ১০টায় তালা উন্নয়ন কমিটির আয়োজনে উইমেন জব ক্রিয়েশন সেন্টারে উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলীর পরিচালনায় উত্তরন পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামি বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য, সংসদ সদস্য পদপ্রার্থী (সাতক্ষীরা-১) অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।

তিনি বলেন,তালার উন্নয়ন কমিটির দাবি-দাওয়া গুলি আমি নির্বাচিত হলে পর্যায়ক্রমে দাবিগুলো পূরণ করার জন্য আমি সর্বদা চেষ্টা করব। এছাড়াও আমার নির্বাচনী এলাকার সকল নাগরিকের ন্যায্য দাবি দাবার প্রতি আমার পূর্ণ সমর্থন থাকবে। তালার উন্নয়নে আমি সবসময় পাশে ছিলাম এবং পাশে থাকবো।

অনুষ্ঠানে পাটকেলঘাটাকে উপজেলা এবং তালাকে পৌরসভার প্রস্তাবনাকে তিনি সমর্থন ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রেজেন্টেশন উপস্থাপন করেন সহঃ অধ্যাপক রেজাউল করিম ও উত্তরণের দিলিপ সানা।
আরও উপস্থিত ছিলেন জামায়াতের সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডাক্তার মাহমুদুল হক, সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী সুজায়েত আলী, সাতক্ষীরা জেলা কর্ম পরিষদ সদস্য ডাক্তার আফতাব উদ্দিন, তালা উপজেলা জামায়াতে ইসলামি সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, ইসলামী ছাত্রশিবির তালা উপজেলা সভাপতি জামানুল বান্না, তালা সরকারি কলেজ সভাপতি এস এম মুরাদুল হক, উন্নয়ন সংস্থা সাস পরিচালক ইমান আলী। তালা উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, তালা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক , মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দার , অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, সাবেক অধ্যক্ষ আঃ রহমান, অধ্যক্ষ বিধান সাধু,সাবেক ভারঃ অধ্যক্ষ সাইফুল ইসলাম, তালা প্রেস ক্লাবের সভাপতি এম এ হাকিম, তালা সাংবাদিক ক্লাবের সভাপতি ও উন্নয়ন কমিটির সদস্য এস এম মোতাহিরুল হক শাহিন, সাধারন সম্পাদক সরদার আব্দুল্লাহ, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, মুক্তি পরিষদের সুনন্দা ভদ্র, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের পরিচালক আশরাফুন্নাহার আাশা, পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, খলিলনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার ইমান আলী সরদার, অধ্যাপক আবু হাসান, সহঃ অধ্যাপক অচিন্ত সাহা, ডাঃ জাকির হোসেন, সাংবাদিক ও উন্নয়ন কমিটির সদস্য শিক্ষক গাজী জাহিদুর রহমান।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।