বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কলারোয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কলারোয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরার কলারোয়ায় রেবেকা খাতুন (২০) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার পৌরসভাধীন শ্রীপতিপুর গ্রামের ভাড়া বাসার নিজ শয়ন কক্ষ থেকে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়। এসময়  পাশের খাটে তার দুই মাস বয়সী শিশু সন্তান ঘুমন্ত অবস্থায় ছিল।

নিহত গৃহবধূ মুরারিকাটি গ্রামের সোহেল রানার স্ত্রী। সোহেল শ্রীপতিপুর গ্রামের একটি টালি কারখানার শ্রমিক হিসেবে কর্মরত। কাজের সুবাদে তারা কারখানার পার্শ্ববর্তী একটি বাসায় ভাড়া থাকে।

রেবেকার শশুর আব্দুল মজিদ জানান, দুপুর একটার দিকে বাড়িতে ফিরে সকল গেট খোলা ছিল এবং ঘরের ভিতরে প্রবেশ করে পুত্রবধূর ঝুলন্ত নিথর দেহ দেখতে পাই। তারপর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

তিনি আরো জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সে তার বাবার বাড়ি থেকে বাড়িতে ফিরে আসে। এপর্যন্ত সবকিছুই স্বাভাবিক ছিল। এবং সে আজ দুপুরের জন্য ভাত রান্না করেছিল। তবে সপ্তাহখানেক আগে তার বাবার বাড়িতে থাকাকালীন আত্মহত্যার চেষ্টা করে বলে জানতে পারি। কেন এ ধরনের ঘটনা ঘটলো আমরা কিছুই বুঝতে পারছি না।

এ বিষয়ে প্রতিবেশীরা জানান পারিবারিক কোনো কলহ ছিল না তাদের মধ্যে।

এ ব্যাপারে কলারোয়া থানার ওসি এইচ এম শাহীন জানান, প্রাথমিকভাবে ধারণা করছি এটি আত্মহত্যা। পোস্টমর্টেম রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানাতে পারব। এ ঘটনায় একটি অপমৃত্য মামলা রেকর্ড এবং মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।