বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কালিগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড
কালিগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

কালিগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ (সাতক্ষীরা):

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের অভিযোগে এক যুবককে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের পূর্ব নারায়ণপুর এলাকার বাসিন্দা রাম কৃষ্ণ ঘোষের ছেলে প্রীপা সিন্ধু ঘোষ (৩৪)।

রবিবার (১৮ জানুয়ারি) রাতের দিকে ভাড়াশিমলা ইউনিয়নের পূর্ব নারায়ণপুরে ইউপি সদস্য বরুণ কুমার ঘোষের বাড়ির সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গাঁজা সেবনরত অবস্থায় প্রীপা সিন্ধু ঘোষকে হাতেনাতে আটক করে প্রশাসন।পরবর্তীতে আটককৃতকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈনুল ইসলাম খাঁন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।সোমবার (১৯ জানুয়ারি) সকালে দণ্ডপ্রাপ্ত আসামিকে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করা হয়।

এ সময় প্রশাসনের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।