বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কালিগঞ্জে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা
কালিগঞ্জে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

কালিগঞ্জে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে কালিগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্য ব্রিফিং ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) কালিগঞ্জ উপজেলার সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এ কর্মশালায় উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসাররা অংশগ্রহণ করেন।প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মিজ্ আফরোজা আখতার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, বিপিএম। এছাড়াও নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা কর্মশালায় উপস্থিত ছিলেন।কর্মশালায় ভোটগ্রহণের সার্বিক প্রক্রিয়া, ভোটকেন্দ্রে দায়িত্ব বণ্টন, ব্যালট ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা রক্ষা, আচরণবিধি প্রতিপালন এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।

বক্তারা বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে ভোটগ্রহণ কর্মকর্তাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরপেক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সচেতন থাকতে হবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।