বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
তালায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের মতবিনিময় 
তালায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের মতবিনিময় 

তালায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের মতবিনিময় 

তালায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী হাবিবের মতবিনিময়
তালায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী হাবিবের মতবিনিময়

সেকেন্দার আবু জাফর বাবু, তালা:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. হাবিবুল ইসলাম হাবিব তালা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার প্রধান নির্বাচনী অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাইদুর রহমান সাইদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র কেন্দ্রীয় নেতা ও ধানের শীষের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাবিবুল ইসলাম হাবিব বলেন, আগামীর বাংলাদেশ গড়তে, এলাকার উন্নয়ন ও জনগণের  গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা অত্যন্ত জরুরি। তালার দীর্ঘদিনের প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসনে সুপরিকল্পিত পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করে তিনি বলেন, তালা উপজেলা কৃষিপ্রধান এলাকা হওয়া সত্ত্বেও জলাবদ্ধতা এখানকার মানুষের বড় অভিশাপ। আমি নির্বাচিত হতে পারলে বৈজ্ঞানিক পদ্ধতিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে এই সমস্যার স্থায়ী সমাধান করব। মতবিনিময় সভায় তিনি আরও বলেন, নির্বাচিত হলে পাটকেলঘাটাকে পূর্ণাঙ্গ উপজেলা এবং তালাকে পৌরসভায় রূপান্তর করা হবে। বিএনপি ক্ষমতায় গেলে সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা এবং অবাধ ও নিরাপদ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করবে বলে তিনি আশ্বস্ত করেন। তালা প্রেসক্লাবের ভবন উন্নয়নসহ আধুনিকায়ন করার প্রতিশ্রুতি দেন। সকল ধর্ম ও বর্ণের মানুষের জানমালের কোন ক্ষতি হবে না বলে তিনি আশ্বস্ত করেন।

এ সময় উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম সহ উপজেলার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।