কামরুল হাসান:
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্ববান জানান বিএনপি নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সন্ধ্যায় কলারোয়া পৌর সভার মির্জাপুর দক্ষিণ পাড়ায় অবস্থিত বিএনপি অফিসে আয়োজিত এক মতবিনিময় সভায় এই আহবান জানান বিএনপির নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কলারোয়া পৌরসভার সাবেক মেয়র আক্তারুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শেখ তামিম আজাদ মেরিন।
প্রধান শিক্ষক সাবেক পৌর কাউন্সিলর রাশেদুল হাসান কামরুলের সঞ্চালনায় ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব হোসেন পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আমান উল্লাহ শেখ, রফিকুল ইসলাম, মালয়েশিয়া প্রবাসী বিএনপি নেতা বিল্লাল হোসেন, শ্রমিক দল নেতা বাবলু, বিএনপি নেতা আলমগীর কবির, আনিছুর রহমান শেখ, লিয়াকত আলী শেখ, শহিদুল ইসলাম শেখ, আব্দুস সামাদ মিঠু, আব্দুর রহিম, ওসমান আলী, আ.খালেক শেখ, নূর হোসেন, আব্দুল খালেক সরদার, আতাউর রহমান, থানা যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আলি হাসান, যুবদল নেতা আমিরুল ইসলাম, তৌহিদুর রহমান, সিরাজুল শেখ, শাহাদাৎ হোসেন, মফিজুল ইসলাম, মুজিবর রহমান, খতিব সরদার, রোমেল, সাগর, শুভ প্রমুখ।
মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি সংগ্রাম করে আসছে। জীবন মানের উন্নয়নের জন্য এবং প্রতিটি মানুষের কর্মসংস্থান, বাসস্থান, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ সব ধরনের নাগরিক সুবিধা ও নিরাপত্তা বিধানে বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবকে ধানের শীষে ভোট দিন। নেতৃবৃন্দ আরও বলেন, সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে হবে।
