নিউজ ডেস্ক:
ঝাউডাঙ্গা সিনিয়র মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী সাহেবের পৌত্র (ছেলের পুত্র) জাওয়াদ মুতাম্মিম দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে।
জাওয়াদ সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা -২০২৫ এ অংশগ্রহণ করার মাধ্যমে জাওয়াদ মুতাম্মিম কৃতিত্বের সাথে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে এবং জেলার সদরে প্রথম স্থান অর্জন করেছে। তার রোল নং – ১২১৬৩৩।
তার পিতা মাওলানা নূরুল আলম নওয়াগাও অষ্টগ্রাম ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবি প্রভাষক এবং মাতা ফারজানা আফরোজ তৃষ্ণা একজন গৃহিণী।
তার এই কৃতিত্বে পরিবার, শিক্ষকবৃন্দ ও সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
জাওয়াদ মুতাম্মিম বড় হয়ে যোগ্য নাগরিক ও একজন বিসিএস ক্যাডার হতে চায়।
তার এই কৃতিত্বে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।
সন্তানের এ সাফল্যে তার পিতা ও মাতা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন এবং সকলের কাছে দোয়া চেয়েছেন।
