সোমবার, ২ মার্চ ২০২৬

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিক নিহত
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিক নিহত

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিক নিহত

দৈনিক নতুন সূর্য ডেস্ক:সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলায় সালেহ আহমদ নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।  গতকাল শনিবার সন্ধ্যায় ইফতারের পর কাজে বের হলে বিস্ফোরণে তার মৃত্যু হয়।সালেহ আহমদ সংযুক্ত আরব আমিরাতের আজমান প্রদেশে ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতেন। তার বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়।সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে পাল্টা হামলা চালানোর পর থেকে সংযুক্ত আরব আমিরাতে অন্তত তিনজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন বাংলাদেশের নাগরিক, একজন পাকিস্তানের ও একজন নেপালের নাগরিক। এসব হামলার ঘটনা আহত হয়েছেন কমপক্ষে ৫৮ জন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।