সোমবার, ২ মার্চ ২০২৬

সাতক্ষীরা কারাগারে হাজতির মৃত্যু
সাতক্ষীরা কারাগারে হাজতির মৃত্যু

সাতক্ষীরা কারাগারে হাজতির মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক হাজতির মৃত্যু হয়েছে।  রোববার  সাতক্ষীরা সদর হাসপাতালে মৃত্যু হয়।
মৃতের নাম আজিজ সানা (৫০)। তিনি কালীগঞ্জ উপজেলার চর যমুনা গ্রামের এন্তাজ সাহার ছেলে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খালেদুর রহমান জানান, উপজেলার নুরনগর এলাকার একটি মসজিদে সাইকেল চুরির চেষ্টাকালে শুক্রবার জনতা আজিজকে আটক করে। এ সময় জনতা তাকে বেধড়ক মারপিট করে।  খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে।
শনিবার পুলিশ আজিজ সানাকে চুরি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে সাতক্ষীরা কারাগারে পাঠায়।
তিনি আরও জানান, এ সময় আজিজ অসুস্থ ছিল। আগে থেকেই তিনি কিডনি জনিত রোগে ভুগছিলেন। তার নামে আগেই আরো দুটি মামলা ছিল বলে তিনি জানান।
সাতক্ষীরা কারাগারের জেলা দেবদুলাল কর্মকার জানান, শনিবার বিকালের দিকে আজিক সানাকে আদালত থেকে একটি চুরি মামলায় কারাগারে পাঠায়। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। আজ সকাল সাড়ে আটটায় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে নয়টার দিকে তিনি মারা যান।তিনি আরও জানান, সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক সুব্রত কুমার মন্ডল তাকে জানিয়েছেন, আজিজ সানা মৃগী রোগে ভুগছিলেন। মৃগী রোগ ছাড়াও শরীরে আঘাতের চিহ্ন নিয়ে তাকে আজ সকাল আটটায় টায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন  অবস্থায়  সকাল সাড়ে নটার দিকে টার  তিনি মারা যান। আইনি প্রক্রিয়া শেষ আজিজের মরদেহ তার স্ত্রী রেহেনার হাতে তুলে দেয়া হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।