বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
ইবতেদায়ী পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি; উপজেলা মেধাক্রমে দ্বিতীয় সাংবাদিকপুত্র মুত্তাকী
ইবতেদায়ী পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি; উপজেলা মেধাক্রমে দ্বিতীয় সাংবাদিকপুত্র মুত্তাকী

ইবতেদায়ী পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি; উপজেলা মেধাক্রমে দ্বিতীয় সাংবাদিকপুত্র মুত্তাকী

নিউজ ডেস্ক:

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় অসামান্য কৃতিত্ব প্রদর্শন করেছে আব্দুল্লাহ আল মুত্তাকী। সে কলারোয়া আলিয়া কামিল মাদরাসার ইবতেদায়ী শাখা থেকে অংশগ্রহণ করে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে।

কেবল বৃত্তিই নয়, মেধা তালিকায় কলারোয়া উপজেলায় দ্বিতীয় স্থান অধিকার করে সে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। মেধাবী আব্দুল্লাহ আল মুত্তাকী একটি দ্বীনি ও শিক্ষানুরাগী পরিবারের সন্তান। তার বাবা মাওলানা মোঃ আসাদুজ্জামান ফারুকী শার্শা উপজেলার সামটা ছিদ্দিকীয়া ফাজিল মাদরাসার প্রভাষক, কলারোয়া থানা জামে মসজিদের খতিব ও ইমাম এবং গণমাধ্যম কর্মী।

তার মাতা মালেকা খাতুন কলারোয়া নূরানী ক্যাডেট একাডেমীর একজন শিক্ষিকা।

নিজের এই সাফল্যে মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে মুত্তাকী জানায়, সে ভবিষ্যতে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে একজন বিজ্ঞ আলেম হতে চায়। দেশ ও ইসলামের সেবায় নিজেকে নিয়োজিত করাই তার মূল লক্ষ্য। সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রাখতে সে সকলের কাছে দোয়া প্রার্থী।

নিজের এই গৌরবোজ্জ্বল অর্জনের পেছনে বাবা-মা এবং মাদরাসার শিক্ষক-শিক্ষিকাদের সঠিক দিকনির্দেশনা ও কঠোর পরিশ্রমের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করে মুত্তাকী।

তার বড় ভাই ফুয়াদ আল আবরার বলেন, “মুত্তাকী ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী। মহান আল্লাহ যেন তার মনের নেক আশা পূর্ণ করেন এবং তাকে দ্বীনের একজন যোগ্য খাদেম হিসেবে কবুল করেন এটাই আমাদের প্রত্যাশা।”

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।