বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
সকলকে সাথে নিয়ে তালার উন্নয়ন করতে চাই- সাংবাদিকদের ইফতার মাহফিলে অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ এমপি 
সকলকে সাথে নিয়ে তালার উন্নয়ন করতে চাই- সাংবাদিকদের ইফতার মাহফিলে অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ এমপি 

সকলকে সাথে নিয়ে তালার উন্নয়ন করতে চাই- সাংবাদিকদের ইফতার মাহফিলে অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ এমপি 

তালা,
তালায় সাংবাদিকদের সম্মানে এমপি অধ্যক্ষ মুহা. ইজ্জত উল্লাহ মহোদয়য়ের ইফতার। ছবি: নতুন সূর্য

সেকেন্দার আবু জাফর বাবু, তালা:
সাতক্ষীরা জেলার তালা-কলারোয়ার মানুষ শান্তিতে বসবাস করতে চায়; চাঁদাবাজি, হয়রানি ও মিথ্যা মামলা থেকে মুক্তি চায়। নির্বাচিত জন প্রতিনিধি, সরকারী কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক সকলে মিলে উন্নয়ন করতে চাই। তালায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।

‎মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১২ টায় তালা শিল্পকলা একাডেমির হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

‎তিনি বলেন, সাংবাদিক হলো সমাজের দর্পণ একটি কল্যাণকর রাষ্ট্র গড়তে সাংবাদিকদের গুরুত্ব অপরিসীম। সমাজের সকল অত্যাচার, নির্যাতন, অসঙ্গতি, অপরাধীর তথ্য সাংবাদিকরা লেখনীর মাধ্যমে তুলে ধরেন। সাংবাদিকদের উপর অর্পিত দ্বায়িত্ব সঠিক ভাবে পালন করতে হবে। তবে অসত্য, অতিরঞ্জিত, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রচারে নিরুৎসাহিত করেন তিনি।

‎তিনি আরও বলেন, সাংবাদিকদের লেখনি হতে হবে মানব কল্যাণের জন্য। আপনাদের উচিৎ হবে সঠিক খবর  তুলে ধরা। আপনারা আমারও বিরুদ্ধে লিখতে পারবেন তবে আমার বক্তব্যটাও নিবেন। যাতে আমি নিজেও সংশোধন হতে পারি। বাংলাদেশ জানায়াতে ইসলামীর তালা উপজেলা আমীর মাওঃ মফিদুল্লার সভাপতিত্বে ও পাটকেলঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক সরদার ইয়াছিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক।

‎এছাড়াও বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী সুজায়েত আলী, তালা উপজেলা জামায়াতের সাবেক আমীর ডাঃ আফতাব উদ্দীন, জামায়াতের তালা উপজেলা সেক্রেটারী অধ্যাঃ ইদ্রিস আলী, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম,  ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাঃ গোলাম ফারুক প্রমুখ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।