চন্দনপুর ইউনিয়ন বিএনপি’র সেক্রেটারি আশরাফুজ্জামান মন্টুর বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা: থানায় জিড
সাতক্ষীরার কলারোয়ার ৭নং চন্দনপুর ইউনিয়ন বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আশরাফুজ্জামান মন্টু’র বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে সাধারণ ডায়েরি করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) কলারোয়া থানায় হাজির হয়ে তিনি এ সাধারণ ডায়েরি অন্তর্ভূক্ত করেন। যার নং-৭৮২।
এবিষয়ে মোঃ আশরাফুজ্জামান বলেন, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে কিছু দুষ্কৃতকারী আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে। তারা আমার সামাজিক অবস্থানকে বিনষ্ট করার লক্ষ্যে এধরনের কু-কর্মে লিপ্ত হয়েছে। আমি আগামীদিনে চন্দনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী। যার ফলে একটি গোষ্ঠি আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এ ধরনের খারাপ কাজ চালিয়ে যাচ্ছে। আমি এ ঘটনায় আইনের আশ্রয় নিয়েছি। যে ই এমন কাজ করুক না কেন, আশাকরি তারা আইনের বেড়াজালে আসবে।
