শুক্রবার, ২০ মার্চ ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কালিগঞ্জে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে নির্যাতন, অভিযুক্ত গ্রেফতার
কালিগঞ্জে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে নির্যাতন, অভিযুক্ত গ্রেফতার

কালিগঞ্জে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে নির্যাতন, অভিযুক্ত গ্রেফতার

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে শারীরিক নির্যাতনের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর আনুমানিক ২টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর গ্রামের ৮ বছর বয়সী মেয়ে প্রতিদিনের মতো বাড়িতে না থাকায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে এলাকাবাসীর সহায়তায় পাশের একটি আমবাগান থেকে তাকে নির্যাতিত অবস্থায় উদ্ধার করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকেই একই গ্রামের মৃত গোলাপদী গাজীর ছেলে রুকুউদ্দিন গাজী (৪৮)-কে আটক করেন স্থানীয়রা। গুরুতর অবস্থায় শিশুটিকে দ্রুত উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরবর্তীতে আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য শেখ জাহীদ আলমের হেফাজতে রাখা হয়। খবর পেয়ে বিকেল প্রায় ৪টার দিকে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।