কোস্টগার্ডের অভিযানে এ পর্যন্ত ৭১ হাজার ২১৩ লিটার জ্বালানি তেল জব্দ
বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্চ মাসে মোট ২২ হাজার ২১৩ লিটার ডিজেল এবং এপ্রিলে এ পর্যন্ত মোট ৪৯ হাজার লিটার ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড। চট্টগ্রাম বহির্নোঙর, মোংলা ফেরিঘাট, ভোলার ভেদুরিয়া ফেরিঘাট এবং পতেঙ্গা ঘাটসহ বিভিন্ন স্থান থেকে এই তেল জব্দ করা হয়।এছাড়া দেশের বিভিন্ন স্থানে গত ৬ এপ্রিল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ম্যাজিস্ট্রেটদের পরিচালিত অভিযানে মোট ৩ হাজার ৬৫৭ লিটার অবৈধ মজুদকৃত জ্বালানি উদ্ধার করা হয়। এতে ডিজেল ছিল ১ হাজার ৭৮১ লিটার। অকটেন ৯৬লিটার এবং পেট্রোল ১ হাজার ১৩০ লিটার। শুধু ঢাকা থেকেই ৬৫০ লিটার ডিজেল জব্দ করা হয়।অভিযানে ৩ জনকে কারাদন্ড এবং ৮ লাখ ২৪ হাজার ৯শ টাকা কারাদণ্ড দেওয়া হয়।