রবিবার, ১২ এপ্রিল ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কালিগঞ্জে চেয়ারম্যানের বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ডিজেল জব্দ
কালিগঞ্জে চেয়ারম্যানের বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ডিজেল জব্দ

কালিগঞ্জে চেয়ারম্যানের বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ডিজেল জব্দ

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

দেশব্যাপী জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সাতক্ষীরার কালিগঞ্জে এক চেয়ারম্যানের বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাকে অর্থদণ্ডও করা হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়লের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় আর্মি, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অপু অভিযান পরিচালনা করেন।

অভিযানে প্রায় ১ হাজার ২০০ লিটার ডিজেল অবৈধভাবে মজুদ রাখার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত তেল থানায় জমা দেওয়া হয়।
অভিযানকালে সাতক্ষীরা আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার তোফাজ্জল হোসেনের নেতৃত্বে র‍্যাব ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযুক্ত চেয়ারম্যান ফেরদৌস মোড়ল দাবি করেন, চিংড়ি ঘেরে পানি উত্তোলনের সেচ মেশিন ও ভেকু গাড়ি পরিচালনার জন্য তিনি এ তেল সংরক্ষণ করেছিলেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অপু জানান, অনুমোদিত সীমার বাইরে জ্বালানি তেল মজুদ রাখার দায়ে তাকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য অঙ্গীকারনামা নেওয়া হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।