রবিবার, ১২ এপ্রিল ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় সাপের কামড়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
কলারোয়ায় সাপের কামড়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

কলারোয়ায় সাপের কামড়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

 

কামরুল হাসান:

কলারোয়ায় সাপের কামড়ে এক স্কুল পড়ুয়ার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (১২ এপ্রিল) সকালে কলারোয়ার সীমান্তবর্তী কাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিথী খাতুন(১৬) নামের ওই স্কুল শিক্ষার্থী একই গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহর মেয়ে। সে কেসিজি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

প্রতিবেশী আব্দুর রাজ্জাক জানান, সকাল ৭ টার দিকে বাড়ির আঙিনায় অবস্থিত গোয়ালঘরে কাঠ গোছাতে গিয়ে বিথীকে সাপে কামড় দেয়। তাৎক্ষণিকভাবে স্থানীয় ওঝার মাধ্যমে তাকে সুস্থ করে তোলার চেষ্টা করা হয়। কিন্তু তাতে অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ততক্ষণে হয়তো অনেক দেরি হয়ে গেছে। রোববার সকাল ১১টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।

থানার অফিসার ইনচার্জ এইচএম শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। স্কুল শিক্ষার্থী বিথীর অনাকাঙ্ক্ষিত এ মৃত্যুতে স্বজন, সহপাঠীসহ পরিচিতজনের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।