বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
জাতীয় বিজ্ঞান মেলায় জেলা শ্রেষ্ঠ বেগম খালেদা জিয়া কলেজ
জাতীয় বিজ্ঞান মেলায় জেলা শ্রেষ্ঠ বেগম খালেদা জিয়া কলেজ

জাতীয় বিজ্ঞান মেলায় জেলা শ্রেষ্ঠ বেগম খালেদা জিয়া কলেজ

কামরুল হাসান:

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় প্রজেক্ট তৈরীতে জেলা পর্যায়ে প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে কলারোয়ার বেগম খালেদা জিয়া কলেজের বিজ্ঞানের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সাতক্ষীরায় মেলা শেষে বিচারকমন্ডলীদের রায়ে শ্রেষ্ঠ প্রজেক্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসাবে বেগম খালেদা জিয়া কলেজের নাম ঘোষণা করলে শিক্ষক-শিক্ষার্থীরা যারপরনাই খুশি হন। এই প্রজেক্ট তৈরীতে অগ্রণী ভূমিকা পালন করেন কলেজের পদার্থবিজ্ঞান বিষয়ের শিক্ষক পশুপতি বিশ্বাস।

কলেজের পক্ষে এটি উপস্থাপন করেন মেধাবী শিক্ষার্থী অহনা সরদার। তাকে সহযোগিতা করেন শিক্ষার্থী মোবাশ্বীরা শাহরিন, মো. সোহেল রানা, মো. রাসেল হোসেন, মোঃ.জাহিদ হাসান।

এদিকে, বিজ্ঞান মেলায় জেলা শ্রেষ্ঠ হওয়ায় আগামীতে জাতীয় পর্যায়ে কলারোয়ার প্রতিনিধিত্ব করবে কলারোয়ার বেগম খালেদা জিয়া কলেজ। তাদের এ সাফল্যে বিচারকমন্ডলীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজমল করিমসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।