বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মরণোত্তর ভাতা প্রদান
কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মরণোত্তর ভাতা প্রদান

কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মরণোত্তর ভাতা প্রদান

শেখ শাহাজাহান আলী শাহিন:

কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মৃত শ্রমিকদের মরণোত্তর ভাতা প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় শ্রমিক ইউনিয়নের অফিসে এ মরণোত্তর ভাতা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মরোণত্তর ভাতা তুলে দেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ: সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাতক্ষীরা জেলা শাখার সহ সাধারণ সম্পাদক শেখ মামুনুর রশীদ ও তালা উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব শেখ মোঃ সামরুল ইসলাম মিলন। এছাড়া আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ মাছুম বিল্লাহ, সহ-সভাপতি মেঃ মনিরুল আলম টিটু, সাংগঠনিক সম্পাদক মোঃ শিমুল মোড়ল, সড়ক সম্পাদক মোঃ বদিউজ্জামান বাবু, কোষাধ্যক্ষ মোঃ ফেরদৌস হোসেন, কার্য নির্বাহী সদস্য মোঃ রফিকুল ইসলাম, মোঃ কুদ্দুস সহ সকল নেতৃবৃন্দ।

আলোচনার পর অতিথিবৃন্দ কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যে সকল সদস্য মূত্যুবরণ করেন তাদের স্ত্রী ও কন্যাদের নিকট মরণোত্তর ভাতার নগদ অর্থ তুলে দেন।

মরণোত্তর ভাতা প্রাপ্তদের পক্ষ থেকে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ সিরাজুল ইসলামের স্ত্রী বক্তব্য রাখেন।

শেষে সকল মৃত্যুদের উদ্দেশ্যে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি মতিউর রহমান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক শেখ শাহাজাহান আলী (শাহিন)।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।