Tuesday, 13th October 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
বাংলাদেশ কংগ্রেসের কাউন্সিল অনুষ্ঠিত: চেয়ারম্যান রেজাউল, মহাসচিব ইয়ারুল পুনঃনির্বাচিত
বাংলাদেশ কংগ্রেসের কাউন্সিল অনুষ্ঠিত: চেয়ারম্যান রেজাউল, মহাসচিব ইয়ারুল পুনঃনির্বাচিত

বাংলাদেশ কংগ্রেসের কাউন্সিল অনুষ্ঠিত: চেয়ারম্যান রেজাউল, মহাসচিব ইয়ারুল পুনঃনির্বাচিত

বাংলাদেশ কংগ্রেসের ৪র্থ জাতীয় কাউন্সিল উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৪ এপ্রিল) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এই কাউন্সিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দলীয় নেতৃবৃন্দ, কাউন্সিলর, প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

কাউন্সিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পাটি’র সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, জাগপা’র সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান, বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি জোবায়দা কাদের চৌধুরী, সাংস্কৃতিক মুক্তি জোটের সভাপ্রধান আবু লায়েস মুন্না, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল’র সভাপতি এ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি’র চেয়ারম্যান সুকৃতি কুমার মন্ডল, বাংলাদেশ রিপাবলিকান পার্টি’র চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয়, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ গণআজাদী লীগের চেয়ারম্যান মুহাম্মদ আতাউল্লাহ খান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাওলানা শামীম আহমেদ ও সিনিয়র আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান কমরেড সাইফুল হক।

কাউন্সিলে এ্যাডঃ কাজী রেজাউল হোসেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এবং এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম মহাসচিব পদে পুনঃনির্বাচিত হন। ভাইস-চেয়ারম্যান পদে এ্যাডঃ মোঃ শফিকুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন এবং যুগ্ম মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন এ্যাডঃ মোঃ মিজানুর রহমান, এ্যাডঃ মোঃ জিয়াউর রশিদ ও এম তাহের উদ্দিন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।