শেখ শাহাজাহান আলী শাহিন:
সাতক্ষীরার কলারোয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) সকাল ৯টায় কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহিন, কলারোয়া পৌর জামায়াতের আমির ডা. ইউনুস আলী বাবু, সেক্রেটারী মোঃ আলমগীর হোসেন, কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মীর রফিকুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার মন্ডল মধূসদন, সহকারী প্রোগ্রামার মোঃ মোতাহার হোসেনসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়েে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ।
জানা যায়, আগামীকাল (২৭ এপ্রিল) সোমবার বিকাল ৪টায় বালিকাদের ফাইনালে মুখোমুখি হবে মেহমানপুর বনাম সিংহলাল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বিকাল ৫টায় বালকদের ফাইনালে মুখোমুখি হবে কয়লা বনাম রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
খেলা পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন, সাজেদুল করিম তপু, সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন, ও কামরুজ্জামান বাবু।
ধারাভাষ্যে ছিলেন আসাদুজ্জামান সেন্টু,আঃ ওহাব মামুন, মোঃ মনজুরুল ইসলাম, জুয়েল হোসেন, বি,এম,নাজমুল হোসেন ও শেখ শাহাজাহান আলী শাহিন।
