মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
কলারোয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কলারোয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শেখ শাহাজাহান আলী শাহিন: 

সাতক্ষীরার কলারোয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২৭ এপ্রিল) বিকাল ৪টায় কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের উপজেলা পর্যায়ের বালিকাদের ফাইনাল খেলায় মুখোমুখি হয় মেহমানপুর বনাম সিংহলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়। নির্ধারিত সময়ে মেহমানপুর ২-০ গোলে সিংহলাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কে হারিয়ে চ্যাম্পিয়ন ও সিংহলাল রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে।

অপরদিকে বালকদের ফাইনালে মুখোমুখি হয় কয়লা বনাম রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে না পারায় অতিরিক্ত সময়ে কয়লার মেহেরাবের দেওয়া দুই গোলে এগিয়ে যাওয়ার পর রামভদ্রপুরের সিয়াম একটি গোল পরিশোধ করলেও আর কোন গোল না হওয়ায় ঐ ২-১ গোলে কয়লা জয়লাভ করে চ্যাম্পিয়ন ও রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন (বালিকা) মেহমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আফসানা মিমি ও বালকদের সেরা খেলোয়াড় রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গোলকিপার মুজাহিদ এবং সর্বোচ্চ গোলদাতা বালিকাদের মেহমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আফসানা মিমি ও বালকদের কয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেহরাব।

উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ এইচ এম শাহিন, কলারোয়া উপজেলা বি,এন,পি মুখপাত্র অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রইচউদ্দীন, কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক সুদীপ বিশ্বাস,পৌর বি এন পি সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন,পৌর জামায়াতের আমির ডা. ইউনুস আলী বাবু, পৌর বি এন পি সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আখলাকুর রহমান শেলী, মেডিকেল অফিসার ডাঃ মহিউদ্দিন, কলারোয়া যুব উন্নয়ন অফিসার মোঃ রেজাউল ইসলাম,
উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মীর রফিকুল ইসলাম ,সহকারী শিক্ষা অফিসার মন্ডল মধূসদন, সহকারী প্রোগ্রামার মোঃ মোতাহার হোসেন, ফুটবল কোচ মাসউদুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।

খেলা পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন, সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন, ও কামরুজ্জামান বাবু।

ধারাভাষ্যে ছিলেন আসাদুজ্জামান সেন্টু,আঃ ওহাব মামুন ও শেখ শাহাজাহান আলী শাহিন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।