বিএম আলামিন ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধি:
জলবায়ু পরিবর্তনের প্রভাবের ফলে সৃষ্টি অভ্যন্তরীণ অভিবাসন ও স্থানচ্যুত জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণে এবং সরকারি সেবায় তাদের অন্তর্ভুক্তি বৃদ্ধির লক্ষ্যে এক আ্যাভোকিসে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
কারিতাস বাংলাদেশ, খুলনা অঞ্চল-এর অধীনে ডিআরআর ও সিসি প্রকল্পের কারিস কয়রা সার্বিক সহযোগিতায় ও কারিতাস জার্মানি ও বিএমজেড এর আর্থিক সহায়তায় এ কর্মসূচি আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে কয়রা পানি কমিটির সভাপতি এইচ এম শাহাবুদ্দীনের সভাপতিত্বে ও কারিতাস বাংলাদেশের কয়রা উপজেলা ফিল্ড অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল বাকী।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, কয়রা থানা ওসি তদন্ত শাহ আলম, কয়রা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান, উত্তর বেদকাশী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সরদার আবু হাসান, কয়রা সদর ইউনিয়ন জামায়াতের আমীর জি এম মিজানুর রহমানসহ সুধীজন ও সাংবাদিকবৃন্দ।
