দৈনিক নতুন সূর্য ডেস্ক:ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এবার দেখা যাবে এক অনন্য দৃশ্য। এক বা দুই জোড়া নয়, এবারের আসরে অংশ নিচ্ছেন সাত জোড়া সহোদর ফুটবলার, যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ।
পরিসংখ্যান বলছে, একজন ফুটবলারের পেশাদার পর্যায়ে পৌঁছানোর সম্ভাবনা অত্যন্ত কম। সেই বাস্তবতায় একই পরিবারের দুই ভাইয়ের বিশ্বকাপে জায়গা করে নেওয়া নিঃসন্দেহে বিশেষ কৃতিত্ব। এবার মোট ১৪ জন ফুটবলার সাত জোড়া সহোদর হিসেবে বিশ্বকাপে অংশ নিচ্ছেন। তাদের মধ্যে কয়েকজন একই দলের হয়ে খেলবেন, আবার কয়েকজন ভিন্ন দেশের জার্সিতে নিজেদের সামর্থ্য প্রমাণের লড়াইয়ে নামবেন।সবচেয়ে পরিচিত সহোদর জুটির একটি থিও হার্নান্দেজ ও লুকাস হার্নান্দেজ। স্পেনে জন্ম নেওয়া এই দুই ফুটবলার দীর্ঘদিন ধরে ফ্রান্স জাতীয় দলের অংশ। তবে বিশ্বকাপে প্রথমবারের মতো একসঙ্গে মাঠে নামার সুযোগ পাচ্ছেন তারা। বড় ভাই লুকাস ২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।
এ ছাড়া স্টার পরিবারেও দুই ভাইয়ের পথ আলাদা। হ্যারি স্টার খেলবেন অস্ট্রেলিয়ার হয়ে, আর জন স্টার প্রতিনিধিত্ব করবেন স্কটল্যান্ডকে। গ্রুপ পর্বে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা না থাকলেও নকআউট পর্বে ভাগ্য চাইলে দুই ভাইকে দেখা যেতে পারে প্রতিপক্ষ হিসেবে।
একই পরিবারের সদস্য হয়েও ভিন্ন দেশের হয়ে বিশ্বকাপ খেলার এই গল্পগুলো ফুটবলকে আরও বৈচিত্র্যময় ও আকর্ষণীয় করে তুলেছে। সব মিলিয়ে এবারের বিশ্বকাপ শুধু দেশগুলোর লড়াই নয়, সহোদরদের অনন্য উপস্থিতির কারণেও স্মরণীয় হয়ে থাকার আভাস দিচ্ছে।