বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কালিগঞ্জে গাঁজা বিক্রির সময় দুই যুবক আটক
কালিগঞ্জে গাঁজা বিক্রির সময় দুই যুবক আটক

কালিগঞ্জে গাঁজা বিক্রির সময় দুই যুবক আটক

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের গোয়ালপোতা গ্রামের মাছরাঙা বিল এলাকা থেকে গাঁজা বিক্রির সময় দুই যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে যায়।

বুধবার (১০ জুন) দুপুর প্রায় ১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালপোতা গ্রামের মুজিবর রহমানের ছেলে মো. রেজাউল ইসলাম (৩০) শ্যামনগর উপজেলার সিরাজপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মাসুদুর রহমানের কাছে প্রায় ১০ গ্রাম গাঁজা বিক্রির চেষ্টা করছিলেন। এ সময় বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা দুজনকে আটক করে।খবর পেয়ে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং আটক দুজনকে থানায় নিয়ে আসেন।

কালিগঞ্জ থানা সূত্রে জানা গেছে, ঘটনাটি তদন্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।এ বিষয়ে পুলিশ জানায়, মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।