বুধবার, ১০ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনার সমর্থক
দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনার সমর্থক

দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনার সমর্থক

ফুটবল এলেই ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে উন্মাদনা, তর্ক-বিতর্ক আর নানা মজার ঘটনার সৃষ্টি হয়। এবার শেরপুরে ঘটেছে তেমনই এক ব্যতিক্রমী ঘটনা। দীর্ঘদিনের আর্জেন্টিনা সমর্থক শিবু প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনার সমর্থন প্রত্যাহার করে ব্রাজিলের সমর্থক হওয়ার ঘোষণা দিয়েছেন।

সোমবার (৮ জুন) রাতে শেরপুর জেলা শহরের চাপাতলি এলাকার একটি মাদক নিরাময় কেন্দ্র ‘সজন’-এর ছাদে এ আয়োজন করা হয়।এ সময় ব্রাজিলের বেশ কয়েকজন সমর্থক উপস্থিত ছিলেন।আয়োজকদের ভাষ্য অনুযায়ী, ১০ লিটার দুধ দিয়ে গোসল করে শিবু আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের সমর্থক হিসেবে আত্মপ্রকাশ করেন। পরে উপস্থিত ব্রাজিল সমর্থকরা তাকে স্বাগত জানান।
ব্রাজিল সমর্থক আলিম বলেন, “শিবু ভাই দীর্ঘদিন ধরে মূলত লিওনেল মেসির কারণে আর্জেন্টিনাকে সমর্থন করতেন।তবে এটি মেসির শেষ বিশ্বকাপ হতে পারে বলে তিনি মনে করছেন। পাশাপাশি বর্তমান আর্জেন্টিনা দলে আগের মতো তারকাখচিত উপস্থিতি না থাকায় দলটির প্রতি তার আস্থা কমে গেছে। অন্যদিকে ব্রাজিলের শৈল্পিক ফুটবল এবং নেইমারের প্রতি তার আলাদা পছন্দ রয়েছে। ”দল পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে শিবু বলেন, “আমি দীর্ঘদিন শুধু মেসির কারণেই আর্জেন্টিনাকে সমর্থন করেছি।এখন মনে হচ্ছে এটি মেসির শেষ বিশ্বকাপ হতে পারে। বর্তমান দলে আগের মতো তারকা খেলোয়াড়ও নেই। তাই আর্জেন্টিনার ওপর আগের মতো ভরসা পাচ্ছি না। অন্যদিকে ব্রাজিলের শৈল্পিক ছন্দের ফুটবল সবসময়ই আমাকে আকৃষ্ট করে। নেইমার আমার পছন্দের একজন খেলোয়াড়।এসব কারণেই আমি ব্রাজিলকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি। ”ব্রাজিল সমর্থক জাকির হোসেন বলেন, “শিবুর এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। বিশ্বকাপকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে এ ধরনের দলবদল নতুন কিছু নয়। এখন তিনি আমাদের ব্রাজিল শিবিরের একজন সদস্য। স্থানীয়দের মতে, বিশ্বকাপকে সামনে রেখে এমন ব্যতিক্রমী দলবদলের ঘটনা এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে। এ ঘটনার ছবি ও ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা ও হাস্যরস।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।