এস,এম মোস্তাফিজুর রহমান:
আশাশুনিতে লিডার্স এর Climate Adaptation Of high Risks Coastal Communities Empiwerment-CARE প্রোজেক্টের প্রকল্প অহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১০ জুন) বেলা ১১ টায় উপজেলা মডেল মসজিদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এনজিও লিডার্সের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু।
প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে প্রেজেন্টেশন উপস্থাপন করেন,ডাইরেক্টর অব প্রোগ্রাম এবিএম জাকারিয়া। প্রজেক্ট অফিসার মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশ,মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম। অন্যদের মধ্যে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম,থানার এসআই লক্ষণ চন্দ্র রায়,প্রেস ক্লাবের সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান,সাধারণ সম্পাদক মোঃ আকাশ হোসেন,যুগ্ন সম্পাদক লিংকন আসলাম,কোষাধ্যক্ষ এস,এম মোস্তাফিজুর রহমান,লিডার্সের ডিরেক্টর ফাইনান্স মোঃ আনোয়ার রেজা,অসিত কুমার মন্ডল, এডমিন জয়দেব কুমার জোয়াদ্দার,মনিটরিং অফিসার সুলতা,বিভিন্ন এনজিও প্রতিনিধি,একশন ফোরাম, ইয়থ,ফ্যাসিলিটেটর মোঃ আবদুল্লাহ প্রমুখ।
প্রেজেন্টেশনে জানান হয়,প্রকল্পটি জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠির সক্ষমতা বৃদ্ধি,জলবায়ু-সহনশীল কৃষি সম্প্রসারণ,নিরাপদ পানির প্রাপ্যতা উন্নয়ন,নারী ও যুবদের নেতৃত্ব বিকাশ,স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন এবং জলবায়ু ন্যায় বিচার ভিত্তিক অ্যাডভোকেসী কার্যক্রমের মাধ্যমে উপকূলীয় জনগোষ্ঠীর সহনশীলতা ও টেকসই জীবিকা নিশ্চিত করতে কাজ করবে।
