Saturday, 22nd August 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
হালান্ডকে নিয়ে যে পরিকল্পনা ব্রাজিলের
হালান্ডকে নিয়ে যে পরিকল্পনা ব্রাজিলের

হালান্ডকে নিয়ে যে পরিকল্পনা ব্রাজিলের

আর্লিং হালান্ড
আর্লিং হালান্ড। ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ

জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষায় উতরে গিয়ে শেষ ৩২ পার করেছে ব্রাজিল। তবে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের সামনে অপেক্ষা করছে আরও বড় চ্যালেঞ্জ, এবার আর্লিং হালান্ডের নরওয়ে।

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা হলান্ড ইতোমধ্যেই প্রতিপক্ষ রক্ষণভাগগুলোর জন্য আতঙ্কের নাম হয়ে উঠেছেন। তাই স্বাভাবিকভাবেই ব্রাজিল-নরওয়ে ম্যাচের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ম্যানচেস্টার সিটির এই তারকা স্ট্রাইকার। তবে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি মনে করেন, ম্যাচটিকে শুধুমাত্র হালান্ড বনাম ব্রাজিল হিসেবে দেখার কোনো কারণ নেই।

নিউ জার্সি স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় কোয়ার্টার ফাইনালের টিকিটের জন্য মুখোমুখি হবে দুই দল। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে হালান্ডকে নিয়ে একের পর এক প্রশ্নের মুখে পড়তে হয় আনচেলত্তিকে। কিন্তু অভিজ্ঞ এই ইতালিয়ান কোচ পরিষ্কার জানিয়ে দেন, ব্রাজিলের কোনো ‘অ্যান্টি-হালান্ড’ পরিকল্পনা নেই।

তিনি বলেন, ‘আমি মনে করি না, ‘অ্যান্টি-হালান্ড’ বলে কোনো পরিকল্পনা আছে। কীভাবে রক্ষণ করতে হবে, আমার খেলোয়াড়দের তা বলে দেওয়ার প্রয়োজন নেই। তারা বেশ কয়েকবার হালান্ডের মুখোমুখি হয়েছে। দল সেরা অবস্থায় আছে। তবে আমাদের উন্নতি অব্যাহত রাখতে হবে।’

হালান্ডকে নিয়ে আনচেলত্তির আত্মবিশ্বাসের বড় কারণ তার ডিফেন্ডাররা। বিশেষ করে আর্সেনালের ব্রাজিলিয়ান সেন্টার-ব্যাক গ্যাব্রিয়েল মাঘালায়েস, যার প্রিমিয়ার লিগে একাধিকবার হালান্ডকে সামলানোর অভিজ্ঞতা আছে।

সেই অভিজ্ঞতার ওপর ভরসা রেখেই ব্রাজিল কোচ বলেন, ‘হালান্ড কীভাবে খেলে, তা সবাই জানে। তাকে কীভাবে আটকাবে তা আমার ডিফেন্ডারদের নতুন করে বুঝিয়ে বলার কিছু নেই। তার বিপক্ষে অনেকবার খেলেছে, তাই শুধু ম্যাচের জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া ও প্রতিপক্ষের মূল বৈশিষ্ট্যগুলো বোঝার দিকেই মনোযোগ দিচ্ছি। তারা আক্রমণে অত্যন্ত বিপজ্জনক।’

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।