Thursday, 16th July 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
প্রাথমিক বৃত্তির খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু, যেভাবে করবেন
প্রাথমিক বৃত্তির খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু, যেভাবে করবেন

প্রাথমিক বৃত্তির খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু, যেভাবে করবেন

দৈনিক নতুন সূর্য ডেস্ক:প্রাথমিক বৃত্তি পরীক্ষার খাতা চ্যালেঞ্জের আবেদন আজ বুধবার শুরু হয়েছে। প্রতি বিষয়ের জন্য ৩০০ টাকা ফি দিয়ে এ আবেদন ২৩ জুলাই পর্যন্ত করা যাবে।

গতকাল মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এ চিঠি প্রাথমিক শিক্ষার সব বিভাগীয় উপপরিচালকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জানানোর জন্য পাঠানো হয়েছে।

এতে বলা হয়, প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফল প্রকাশ হয়েছে। প্রকাশিত ফলের পুনর্নিরীক্ষার জন্য কোনো অভিভাবককে উল্লিখিতভাবে আবেদন করতে হবে।

আবেদনের নিয়মাবলি: উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন গ্রহণ ১৫ জুলাই থেকে ২৩ জুলাই (অফিস চলাকালীন) পর্যন্ত। অভিভাবক যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক বরাবর আবেদন করতে হবে। সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালক অনুকূলে ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) প্রতি বিষয়ের জন্য ৩০০টাকা হারে জমা দিয়ে আবেদনের সঙ্গে ব্যাংক ড্রাফট, প্রবেশপত্র সংযুক্ত করতে হবে। আবেদনে ই-মেইল (যদি থাকে), মোবাইল ফোন নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষার ফল ইমেইল, হোয়াটসঅ্যাপ, এসএমএর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

উল্লিখিত ছকে আগামী ২৬ জুলাই আবেদনকারীদের তথ্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

যে সব তথ্য দিতে হবে: বিভাগ, জেলা, থানা বা উপজেলা, ক্রমিক নং, আবেদনকারীর নাম ও ঠিকানা, শিক্ষার্থীর নাম, রোল নম্বর, যে যে বিষয়ের উত্তরপত্র পুন:নিরীক্ষা করতে ইচ্ছুক।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।