Saturday, 18th July 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কালিগঞ্জে পল্লীবন্ধু এইচ এম এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত
কালিগঞ্জে পল্লীবন্ধু এইচ এম এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত

কালিগঞ্জে পল্লীবন্ধু এইচ এম এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে কালিগঞ্জ থানা মসজিদে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার আব্দুস সালাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও থানা মসজিদের সেক্রেটারি শেখ সাইফুল বারী সফু। এছাড়া উপজেলার ১২টি ইউনিয়নের জাতীয় পার্টির নেতাদের মধ্যে ফজলুর রহমান, শাকির আহমেদ, নাসির উদ্দিন, এস এম আহমদউল্লাহ বাচ্চু, শেখ বাকিয়ার রহমান এবং শ্রমিক নেতা ইয়াকুব আলীসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু তাহের। এ সময় থানা মসজিদের ইমাম মাওলানা ফারুক হোসেন, মাওলানা আরিফুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, মসজিদের মুসল্লি এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে পল্লীবন্ধু এইচ এম এরশাদের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি এবং জনগণের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।