Wednesday, 7th October 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে আটক ৭
কলারোয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে আটক ৭

কলারোয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে আটক ৭

ডেস্ক রিপোর্ট:

সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজাসহ ৭ জনকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার (১ আগস্ট) রাতব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৩২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৬ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— উপজেলার দেয়াড়া গ্রামের মশিয়ার রহমান সানার ছেলে মোঃ গোলাম মোস্তফা সানা (৪৪), মতিয়ার রহমান সানার ছেলে ফয়সাল আহম্মেদ (২৩), মোতালেব সানার ছেলে মোঃ হাবিবুল ইসলাম (২৫), মোঃ বজলুর রহমান সানার ছেলে মোঃ আব্দুর রহিম (৪০), পিতা- মোঃ বজলুর রহমান সানা, মৃত আইন উদ্দীন সানার ছেলে মোঃ মাসুদ আলম (৩২) এবং সুলতান সানার ছেলে বুলবুল আহম্মেদ (৩৬)।

এদিকে একই রাতে পৃথক আরেকটি অভিযানে উপজেলার লাঙ্গলঝাড়া (উত্তরপাড়া) এলাকা থেকে মৃত বাকের আলীর ছেলে মোঃ হাসানকে ২০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

কলারোয়া থানার ওসি এইচ এম শাহীন জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।