Wednesday, 7th October 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কালিগঞ্জে দেশসেরা অ্যাথলেটিক্স জাকিরকে সংবর্ধনা প্রদান
কালিগঞ্জে দেশসেরা অ্যাথলেটিক্স জাকিরকে সংবর্ধনা প্রদান

কালিগঞ্জে দেশসেরা অ্যাথলেটিক্স জাকিরকে সংবর্ধনা প্রদান

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

নতুন কুঁড়ি স্পোর্টস-২৬’-এ জাতীয় পর্যায়ের অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী সাতক্ষীরা কালিগঞ্জের কৃতি সন্তান মোঃ জাকির হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার (০২ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় জাতীয় সাংবাদিক সংস্থা কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সভাপতি এম হাফিজুর রহমান শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমানের সঞ্চালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন অ্যাথলেটিক্স মোঃ জাকির হোসেন, বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা সুকুমার দাশ বাচ্চু, সিনিঃ সহ সভাপতি এসএম আহম্মদ উল্যাহ বাচ্ছু, সহ সভাপতি ইশারাত আলী, সহ সভাপতি মীর জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সম্পাদক শিমুল হোসেন ও ইমরান আলী, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুর রহমান, উপজেলা জিয়া পরিষদের সেক্রেটারী নুরুজ্জামান পাড়, উপজেলা ছাত্রদলের সাবেক সেক্রেটারী এস এম রেদাওয়ান ফেরদৌস রনি, জাকিরের গর্বিত পিতা স্বাস্থ্যকর্মী মাহবুবর রহমান, সাংবাদিক কাজী আল মামুন, জাহাঙ্গীর হোসেন, ফজলুল হক, তাপস কুমার ঘোষ, শেখ সলেমান মামুনসহ জাতীয় সাংবাদিক সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।অনুষ্ঠানে সাংবাদিক, ক্রীড়াবিদ, সুধীজন এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে জাতীয় পর্যায়ে অসাধারণ কৃতিত্ব অর্জনকারী এই অ্যাথলেটকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও আন্তরিক শুভকামনার মাধ্যমে সংবর্ধিত করা হয়।

বক্তারা বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস-২৬’-এ জাতীয় পর্যায়ের অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে গৌরব বয়ে আনা কৃতী অ্যাথলেট মোঃ জাকির হোসেন-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মোঃ জাকির হোসেনের এই সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং কালিগঞ্জ ও সাতক্ষীরাবাসীর জন্যও গর্বের বিষয়। তাঁর এই কৃতিত্ব আগামী প্রজন্মের খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে এবং জাতীয় পর্যায়ে আরও সাফল্য অর্জনে উৎসাহ জোগাবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।