বন দপ্তর বলছে, গত কয়েক মাসে ওই এলাকায় বাঘ ও চিতাবাঘের লোকালয়ে ঢুকে পড়ার একাধিক ঘটনা ঘটেছে।
মৃত নারীর পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী আর্থিক সাহায্য দেওয়া হবে। এলাকায় একটি খাঁচা বসানোর পাশাপাশি টহল আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে বন দপ্তর। বাসিন্দাদের রাতে ঘরের দরজা বন্ধ রাখা, অকারণে জঙ্গলে না যাওয়া এবং শিশু ও প্রবীণদের একা না রাখার পরামর্শ দেওয়া হয়েছে।স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, মৃত নারীর পরিবার দরজাবিহীন একটি কুঁড়েঘরে বাস করত। খুবই পিছিয়ে পড়া ও ঝুঁকিপূর্ণ আদিবাসী পরিবারের জন্য কেন্দ্রীয় সরকারের যে আবাসন ও উন্নয়ন প্রকল্প আছে সেই সুবিধাও তারা পায়নি। ফলে তাদের সুরক্ষা বলতে কিছু ছিল না