Tuesday, 18th August 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কালিগঞ্জের বন্দকাটি গলায় রশি দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন কিশোরের মৃত্যু
কালিগঞ্জের বন্দকাটি গলায় রশি দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন কিশোরের মৃত্যু

কালিগঞ্জের বন্দকাটি গলায় রশি দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন কিশোরের মৃত্যু

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জে গলায় রশি দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মো. রাশিদুল ইসলাম (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

রাশিদুল ইসলাম উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামের মিজানুর রহমানের ছেলে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট নিজ বাড়িতে রাশিদুল গলায় রশি দেয়। বিষয়টি তার মা দেখতে পেয়ে প্রতিবেশীদের সহায়তায় তাকে উদ্ধার করেন। পরে দ্রুত তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১৬ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে রাশিদুলের মৃত্যু হয়।

খবর লেখা পর্যন্ত তার মরদেহ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা ছিলো।

তবে কী কারণে রাশিদুল গলায় রশি দিয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিক ভাবে কোনো সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।