Tuesday, 18th August 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
রাঙামাটিতে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার
রাঙামাটিতে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার

রাঙামাটিতে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার

দৈনিক নতুন সূর্য ডেস্ক:রাঙামাটির কাপ্তাইয়ে ‘হোয়াইট-বার্ড কুকরি’ বা স্থানীয়ভাবে পরিচিত ‘পাকড়া উদয়কাল’ নামের একটি বিরল ও সম্পূর্ণ নির্বিষ সাপ উদ্ধার করা হয়েছে।সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের পেপার মিল এলাকায় কেপিএমের ১ নম্বর গেটের নিরাপত্তাকর্মীর অফিস থেকে সাপটি উদ্ধার করা হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কেপিএমের ১ নম্বর গেটের নিরাপত্তাকর্মী প্রথমে অফিসের ভেতরে একটি সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে চিৎকার করেন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ‘ওয়াইল্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’-এর কাপ্তাই ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রতিনিধি মো. ইমরান হোসেন ইমন ঘটনাস্থলে যান।

তাই তিনি সাপটি বন বিভাগের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেন। লোকালয়ে এ ধরনের সাপ দেখা গেলে আতঙ্কিত না হয়ে উদ্ধারকারী দল বা বন বিভাগকে খবর দেওয়ার আহ্বান জানান তিনি। এসব সাপ প্রকৃতির বন্ধু বলেও উল্লেখ করেন তিনি।পার্বত্য চট্টগ্রাম বন বিভাগের রাঙামাটি কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. মামুনুর রহমান জানান, তারা সাপটি গ্রহণ করেছেন।এর সুস্থতা পরীক্ষা করে পরবর্তীতে বনে অবমুক্ত করা হবে।পরিবেশবিদদের মতে, হোয়াইট-বার্ডড কুকরি সাপ সাধারণত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার পাহাড়ি ও বনাঞ্চলে দেখা যায়। বিশেষ করে হিমালয়ের পাদদেশ, ভারতের উত্তর-পূর্বাঞ্চল এবং বাংলাদেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বনাঞ্চলে এদের উপস্থিতি রয়েছে। পার্বত্য চট্টগ্রামের রিজার্ভ ফরেস্টগুলোতেও এ ধরনের সাপ এখনো উল্লেখযোগ্যভাবে রয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।