Saturday, 22nd August 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কালিগঞ্জে নলতা আহছানিয়া মিশনের উদ্যোগে ৯৬ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত
কালিগঞ্জে নলতা আহছানিয়া মিশনের উদ্যোগে ৯৬ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত

কালিগঞ্জে নলতা আহছানিয়া মিশনের উদ্যোগে ৯৬ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ ও দেবহাটা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৯৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন শিক্ষা পরিষদ।

শুক্রবার (২১ আগস্ট) সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষা সংস্কারক ও পীরে কামেল হজরত খানবাহাদুর আহছানউল্লা (রহ.) প্রতিষ্ঠিত নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের শিক্ষা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, বই ও ফুল তুলে দেওয়া হয়।

খানবাহাদুর আহছানউল্লা ইনস্টিটিউটের পরিচালক মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সহ-সভাপতি আলহাজ মো. সাইদুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানবাহাদুর আহছানউল্লা ইনস্টিটিউটের মহাপরিচালক এ.এফ.এম. এনামুল হক, মিশনের সাধারণ সম্পাদক ডা. মো. নজরুল ইসলাম এবং নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন শিক্ষা পরিষদের আহ্বায়ক আলহাজ মো. ইউনুস।

এ সময় মিশনের কর্মকর্তা আলহাজ আমজাদ চৌধুরী, আলহাজ আবুল ফজল, বুলবুল হক ও আনিসুজ্জামান খোকনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। শিক্ষকদের মধ্যে মো. আব্দুল্লাহ, মো. আনোয়ারুল হক, আ. মুঈদ, আব্দুল মোনায়েম, আহছান কবির টুটুল, মাহবুবুর রহমান, শ্রী কুমার বসাক, আলমগীর কবির ও মো. মহাসিন আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভালো ফলাফল শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ একটি অর্জন। তবে পরীক্ষায় ভালো ফলাফলই জীবনের চূড়ান্ত সাফল্য নয়। জ্ঞান অর্জনের পাশাপাশি সততা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তারা আরও বলেন, কৃতি শিক্ষার্থীদের এ সাফল্য ভবিষ্যতের পথচলায় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। ভালো কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের মাধ্যমে জ্ঞান ও দক্ষতা অর্জন করে দেশের কল্যাণে নিজেদের নিয়োজিত করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান বক্তারা।
পরে হাফেজ মো. হাবিবুর রহমানের পরিচালনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।