Saturday, 22nd August 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
আশাশুনির হাড়িভাঙ্গা রহিমা খাতুন স্মৃতি স্পোর্টিং ক্লাব ও পাঠাগারের আংশিক কমিটি গঠন
আশাশুনির হাড়িভাঙ্গা রহিমা খাতুন স্মৃতি স্পোর্টিং ক্লাব ও পাঠাগারের আংশিক কমিটি গঠন

আশাশুনির হাড়িভাঙ্গা রহিমা খাতুন স্মৃতি স্পোর্টিং ক্লাব ও পাঠাগারের আংশিক কমিটি গঠন

এস,এম মোস্তাফিজুর রহমান:

সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুশৃঙ্খল করার লক্ষ্যে আশাশুনি উপজেলার হাড়িভাঙ্গা রহিমা খাতুন স্মৃতি স্পোর্টিং ক্লাব ও পাঠাগারের আংশিক কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে পাঁচজনকে উপদেষ্টা করা হয়েছে।
তারা হলেন—অ্যাডভোকেট খালিদ হোসেন, অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম,এনায়েত ফেরদৌস, কাজী তারিক আহমদ ও কামরুল হাসান।
আংশিক কমিটিতে আহ্বায়ক হিসেবে মোঃ সাইফুল্লাহ ঢালী,যুগ্ম আহ্বায়ক রজব আলী গাজী,সদস্য সচিব মোঃ তুহিন গাজী,যুগ্ম সদস্য সচিব মোঃ হাসান খা, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন,ক্রীড়া সম্পাদক শামীম খান,দপ্তর সম্পাদক গৌতম সরকার,কোষাধ্যক্ষ মোঃ শাহ আলম,প্রচার সম্পাদক বিরুসিন্ধু মল্লিক, প্রকাশনা ও পাঠাগার সম্পাদক মোঃ সাগর হোসেন এবং শিক্ষা ও সাহিত্য সম্পাদক মোঃ ইফাত হাসান দায়িত্ব পেয়েছেন। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন আরিফ হোসেন,মোঃ নাঈম,আলামিন,হযরত,মোঃ শিমুল হোসেন ও রায়হান।

সংগঠন সূত্রে জানা গেছে,কমিটি গঠনের পাশাপাশি ইতোমধ্যে আশাশুনি উপজেলার বিভিন্ন ওয়ার্ডে ক্রীড়া কার্যক্রমকে উৎসাহিত করতে ক্লাবের পক্ষ থেকে ফুটবল বিতরণ করা হয়েছে। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং এলাকায় সুস্থ ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

এছাড়া কিছুদিন আগে ক্লাবের উদ্যোগে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় বিজয়ী ও রানার্সআপ দলকে পুরস্কৃত করার পাশাপাশি অংশগ্রহণকারী খেলোয়াড়দের প্রত্যেক মেডেল দেওয়া হয়। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে,ভবিষ্যতে বিভিন্ন এলাকায় জার্সি,ফুটবলসহ অন্যান্য ক্রীড়া সামগ্রী বিতরণের পাশাপাশি শিক্ষার্থী ও পাঠকদের জন্য পত্র-পত্রিকা ও প্রয়োজনীয় বই সংগ্রহের উদ্যোগ নেওয়া হবে। ক্রীড়ার পাশাপাশি শিক্ষা,সাহিত্য ও পাঠাভ্যাসের প্রসার ঘটাতে এসব কার্যক্রম পরিচালনা করা হবে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে,ক্রীড়া,শিক্ষা, সাহিত্য ও পাঠাগার কার্যক্রমের মাধ্যমে তরুণ প্রজন্মকে সুস্থ,সৃজনশীল ও মানবিক চেতনায় উদ্বুদ্ধ করাই সংগঠনের প্রধান লক্ষ্য। খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।