Monday, 24th August 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
টিসিবির ডিলার নিয়োগে প্রকৃত ব্যবসায়ীদের অগ্রাধিকার দেওয়ার দাবি
টিসিবির ডিলার নিয়োগে প্রকৃত ব্যবসায়ীদের অগ্রাধিকার দেওয়ার দাবি

টিসিবির ডিলার নিয়োগে প্রকৃত ব্যবসায়ীদের অগ্রাধিকার দেওয়ার দাবি

কয়রা (খুলনা) প্রতিনিধি:

খুলনার কয়রা ইউনিয়ন ও বাগালী ইউনিয়নে টিসিবির ডিলারশিপ নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘদিনের স্থানীয় ও স্থায়ী ব্যবসায়ীদের অগ্রাধিকার দেওয়ার দাবি উঠেছে। একই সঙ্গে ডিলারশিপের জন্য আবেদনকারীদের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বাস্তবে রয়েছে কি না, তা সরেজমিনে যাচাই করার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

স্থানীয়দের অভিযোগ, টিসিবির ডিলারশিপের জন্য আবেদনকারীদের মধ্যে অনেকের নিজস্ব স্থায়ী দোকান নেই। কোনো কোনো ক্ষেত্রে অন্যের দোকানে সাইনবোর্ড লাগিয়ে সেটিকে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে দেখানোর অভিযোগও রয়েছে। এতে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসা প্রকৃত ব্যবসায়ীরা ডিলারশিপ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন।

স্থানীয় ব্যবসায়ীরা বলেন, যারা দীর্ঘদিন ধরে এলাকায় স্থায়ীভাবে ব্যবসা করছেন, নিয়মিত ব্যবসা পরিচালনা ও কর প্রদান করছেন এবং স্থানীয় ক্রেতাদের সঙ্গে তাদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে—ডিলার নিয়োগের ক্ষেত্রে তাদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। এতে টিসিবির পণ্য বিতরণে সাধারণ মানুষ সহজে সেবা পাবেন এবং ডিলারশিপ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে।

তাদের দাবি, শুধু কাগজপত্রের ওপর নির্ভর না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবেদনকারীদের দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, স্থায়ী ঠিকানা ও ব্যবসার বাস্তবতা সরেজমিনে তদন্ত করুক। যাচাই-বাছাই শেষে যোগ্য, প্রকৃত ও স্থানীয়ভাবে স্থায়ী ব্যবসায়ীদের মধ্য থেকে ডিলার নিয়োগ দেওয়া হোক।

স্থানীয়দের প্রত্যাশা, টিসিবির ডিলার নিয়োগে কোনো ধরনের প্রভাব বা অনিয়ম নয়; বরং প্রকৃত ব্যবসায়ী ও যোগ্য আবেদনকারীরা যেন ন্যায্য সুযোগ পান, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
স্থানীয়দের দাবি—স্বচ্ছ ও নিরপেক্ষ যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত ব্যবসায়ীদের অগ্রাধিকার দিয়ে টিসিবির ডিলার নিয়োগ করা হোক।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।