দৈনিক নতুন সূর্য ডেস্ক:
আগামী অক্টোবরে কলকাতায় ভারত-ব্রাজিল প্রীতি ম্যাচ। সেই ম্যাচের প্রস্তুতির মধ্যেই রবিবার ঢাকায় এসেছে ব্রাজিল ফুটবলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। সফরে তারা রাজধানীর জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনা পরিদর্শন করেছে।বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে জানা গেছে, ভবিষ্যতে বাংলাদেশে কোনো ম্যাচ আয়োজনের সম্ভাব্যতা যাচাই করতেই মূলত প্রতিনিধি দলটির এই সফর।
আগামী অক্টোবরে কলকাতায় ভারত-ব্রাজিল প্রীতি ম্যাচ। সেই ম্যাচের প্রস্তুতির মধ্যেই রবিবার ঢাকায় এসেছে ব্রাজিল ফুটবলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। সফরে তারা রাজধানীর জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনা পরিদর্শন করেছে।বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে জানা গেছে, ভবিষ্যতে বাংলাদেশে কোনো ম্যাচ আয়োজনের সম্ভাব্যতা যাচাই করতেই মূলত প্রতিনিধি দলটির এই সফর।এরপর বিকেলে প্রতিনিধি দলটি যায় বসুন্ধরা কিংস অ্যারেনায়। সেখানে মূল মাঠের পাশাপাশি অনুশীলন মাঠ ও গোল্ডস জিমও পরিদর্শন করেন তারা।