Monday, 24th August 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
আশাশুনিতে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের দিনব্যাপী কর্মসূচি
আশাশুনিতে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের দিনব্যাপী কর্মসূচি

আশাশুনিতে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের দিনব্যাপী কর্মসূচি

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি:

সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার আশাশুনি সদর ইউনিয়নে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

রবিবার (২৩ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি আশাশুনি ভ্যান শ্রমিক ইউনিয়নের অফিস সংস্কার কাজের উদ্বোধন,বাজারে কসাইখানা নির্মাণ কাজের উদ্বোধন,আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ ভরাট ফলক উন্মোচন ও সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। এছাড়া মরিচ্চাপ নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন এবং দরগাহপুরে ইসলামী ছাত্রশিবিরের ৫৭তম শহীদ আমানউল্লাহ আমানের মায়ের জানাজায় অংশগ্রহণ করেন।

সকাল ১০টায় আশাশুনি ভ্যান শ্রমিক ইউনিয়নের সংস্কার করা কার্যালয় উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও আশাশুনি বাজার বণিক সমিতির সেক্রেটারি এবিএম আলমগীর পিন্টুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর ও সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষার, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা নুরুল আবছার মুরতাজা, বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুর রশিদ, আশাশুনি বাজার বণিক সমিতির সভাপতি,বিএনপি নেতা জাকির হোসেন প্রিন্স,সদর ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ আব্দুল্লাহ,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি বোরহান উদ্দীন,ডা.ইয়াহিয়া ইকবাল,ভ্যান শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি নাসির আল-মামুন প্রমুখ।
এরপর এমপি রবিউল বাশার আশাশুনি মরিচ্চাপ নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন।
সকাল ১১টায় আশাশুনি বাজারে নতুন নির্মাণাধীন কসাইখানার ফলক উন্মোচন করেন।

পরে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ ভরাট কাজের ফলক উন্মোচন শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আসিফ ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংবর্ধিত অতিথি এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন আশাশুনি থানার নবাগত অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আরিফ,উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার,নায়েবে আমীর মাওলানা নুরুল আবছার মুরতাজা,বিএনপি নেতা জাকির হোসেন প্রিন্স। এ সময় বিএনপি নেতা রবিউল আউয়াল ছোট, এমপির পিএস শরিফুল ইসলামসহ জামায়াত- বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকাল ৫টায় আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের কৃতি সন্তান ও ইসলামী ছাত্রশিবিরের ৫৭তম শহীদ আমানউল্লাহ আমানের মায়ের জানাজায় অংশ নেন এমপি রবিউল বাশার।

উল্লেখ্য,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি.আর.) কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (ডিডিএম), আশাশুনি,সাতক্ষীরার বাস্তবায়নে নির্বাচনী এলাকা ভিত্তিক প্রকল্পের ১ম পর্যায়ে ২০২৫-২০২৬ অর্থবছরে এসব উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে আশাশুনি বাজারের কসাইখানা নির্মাণে ১ লক্ষ ১৫ হাজার টাকা,ভ্যান শ্রমিক ইউনিয়নের অফিস সংস্কারে ১ লক্ষ ১৫ হাজার টাকা এবং আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ ভরাটে ২ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।