
স্টাফ রিপোর্টার শেখ খায়রুল ইসলাম:
ডেঙ্গু প্রতিরোধে শুধু সচেতনতা নয়, প্রয়োজন কার্যকর সুরক্ষা। আর সেই মানবিক দায়বদ্ধতা থেকেই পাইকগাছার কাশিমনগরে ১৪১ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে মশারি তুলে দিয়েছে প্রজ্ঞা ফাউন্ডেশন।কাশিমনগর দাশপাড়া সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হয় এ মানবিক কর্মসূচির।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পালক পুরোহিত ও বডগড় ধর্মমণ্ডলীর রেভারেন্ড ফাদার জুয়েল ম্যাকফিল্ড। বিশেষ অতিথি ছিলেন কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাসানুজ্জামান। উপস্থিত ছিলেন প্রজ্ঞা ফাউন্ডেশনের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক তপন পাল।প্রজ্ঞা ফাউন্ডেশনের চেয়ারম্যান রূপ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিপুল দাশ ও নিখিল দাশ।এ মহতী উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন নিউইয়র্ক প্রবাসী উত্তম সাহা, তাঁর সহধর্মিণী মুনমুন সাহা এবং নিউইয়র্কের চিত্রা রোজারিও।বক্তারা বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতার পাশাপাশি মশার কামড় থেকে নিজেকে সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি। আর সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই মানবিকতার প্রকৃত পরিচয়।এ সময় উপকারভোগীরাও প্রজ্ঞা ফাউন্ডেশনের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন।

শুধু ১৪১টি মশারি বিতরণ নয়, এ যেন অসহায় মানুষের নিরাপদ জীবনের প্রতি একটুকরো ভালোবাসা ও সহমর্মিতার উপহার।মানবতার সেবায় প্রজ্ঞা ফাউন্ডেশনের এমন উদ্যোগ সমাজের অন্যদেরও এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে—এমনটাই প্রত্যাশা সবার।