Saturday, 14th November 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কালিগঞ্জে শ্রীধরকাটি একতা কল্যাণ সংঘের নবগঠিত কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
কালিগঞ্জে শ্রীধরকাটি একতা কল্যাণ সংঘের নবগঠিত কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

কালিগঞ্জে শ্রীধরকাটি একতা কল্যাণ সংঘের নবগঠিত কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীধরকাটি একতা কল্যাণ সংঘের নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের অংশ গ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) শ্রীধরকাটি মোড়ে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সভার আয়োজন করা হয়। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় করা এবং ভবিষ্যতে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণ মূলক কর্মকাণ্ড বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সংগঠনের সভাপতি তামিম আল আরাফাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুব আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক সোয়াইব আক্তার সাদীদ, সমাজ কল্যাণ সম্পাদক মাষ্টার শেখ আব্দুল্লাহ,প্রচার সম্পাদক সাংবাদিক তাপস কুমার ঘোষ, সহ-সমাজ কল্যাণ সম্পাদক শেখ খলিলুর রহমান, সহ-সভাপতি প্রবীর কুমার ঘোষ ও শেখ সালামিন, দপ্তর সম্পাদক শামীম আজাদ, ক্রীড়া সম্পাদক ফরহাদ হোসেন রিপন, সহ-ক্রীড়া সম্পাদক শেখ আনজির হাসান, শেখ নাজমুল হোসেন ,সক্রিয় ক্রীড়া সদস্য শেখ সাব্বির হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি সংগঠনের মূল শক্তি হচ্ছে সদস্যদের পারস্পরিক সহযোগিতা, আন্তরিকতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে প্রত্যেক সদস্যকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি এলাকার সামাজিক উন্নয়ন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং খেলাধুলা ও সামাজিক সচেতনতা মূলক কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় নবগঠিত কমিটির সাংগঠনিক কাঠামো আরও সুসংগঠিত করা, নিয়মিত সভা আয়োজন, সদস্যদের সক্রিয় অংশ গ্রহণ নিশ্চিত করা এবং আগামী দিনের কর্ম পরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়। সংগঠনের কার্যক্রমকে শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে বৃহত্তর সমাজের কল্যাণে কাজে লাগানোর প্রত্যয়ও ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা।

আলোচনা শেষে সংগঠনের উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।