Saturday, 14th November 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ার চন্দনপুরে জনসংযোগে চেয়ারম্যান প্রার্থী শফিউল আলম
কলারোয়ার চন্দনপুরে জনসংযোগে চেয়ারম্যান প্রার্থী শফিউল আলম

কলারোয়ার চন্দনপুরে জনসংযোগে চেয়ারম্যান প্রার্থী শফিউল আলম

স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুরের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের মাধ্যমে জনসংযোগ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী জি এম শফিউল আলম শফি।

গতকাল (১৩ নভেম্বর) শুক্রবার চন্দনপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মদনপুর চৌরাস্তা মোড়, নাথপুর গ্রামের মোড় ও তিনবটতলা মোড়ে এ জনসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় তিনি স্থানীয় এলাকাবাসী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের সুখ-দুঃখ, এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন।

জনসংযোগকালে উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন, তাঁতি দলের সভাপতি জসীমউদ্দীন, কৃষক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোজাফফর হোসেন, সদস্যসচিব রাজু আহমেদ, ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শাকিব সাকিব মান্না, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সহসাধারণ সম্পাদক শামীম হোসেন, কৃষক দলের ৩ নম্বর ওয়ার্ড সভাপতি আমজাদ হোসেন মুনা, ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক বক্তিয়ার খলজি, আমিরুল, পলাশ ও মহিরসহ স্থানীয় নেতাকর্মীরা।

এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী জি এম শফিউল আলম শফি বলেন, একটি সুন্দর, সমৃদ্ধ, নিরাপদ ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে এলাকার মানুষের মতামত ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেতৃত্বের মূল শক্তি জনগণ। মানুষের ভালোবাসা, আস্থা ও সহযোগিতাই তাঁর পথচলার প্রেরণা।

তিনি আরও বলেন, জনগণের পাশে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকতে চান। এ সময় তিনি সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।