এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি(সাতক্ষীরা) প্রতিনিধি:
আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামী রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯:৩০ টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে উপজেলা জামায়াতের উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শুরা সদস্য ও সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল,মাওলানা আবু বকর সিদ্দিক ও সাবেক উপাধ্যক্ষ আব্দুস সবুর। উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হক ও সহ-সেক্রেটারি ডা. রোকনুজ্জামানের সঞ্চালনায় সম্মেলনে উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ উপজেলার সকল পুরুষ ও মহিলা রুকন উপস্থিত ছিলেন।
সম্মেলনে ২০২৭ সেশনের জন্য উপজেলা আমির নির্বাচনের লক্ষ্যে রুকনদের কাছ থেকে গোপন ভোট ও মতামত গ্রহণ করা হয়।
