
নতুন সূর্য ডেস্ক:
কুমিল্লার মুরাদনগরে তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৮ আসামির মধ্যে সাতজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।এরমধ্যে এজাহারনামীয় ৩ নম্বর আসামি বাচ্চু মিয়া মেম্বার আদালতে স্বেচ্ছায় ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হন। পরে তার বক্তব্য রেকর্ডের প্রক্রিয়া নেওয়া হয়।কুমিল্লার মুরাদনগরে তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৮ আসামির মধ্যে সাতজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।এরমধ্যে এজাহারনামীয় ৩ নম্বর আসামি বাচ্চু মিয়া মেম্বার আদালতে স্বেচ্ছায় ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হন। পরে তার বক্তব্য রেকর্ডের প্রক্রিয়া নেওয়া হয়।
৪ জুলাই বাঙ্গরাবাজার থানা এলাকার কড়ইবাড়িতে মাদক সম্পৃক্ততার অভিযোগ এনে নিজ বাড়ির সামনে রোখসানা বেগম রুবি, তার মেয়ে জোনাকি আক্তার ও ছেলে রাসেল মিয়াকে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রুবির মেয়ে রিক্তা আক্তার ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।
এ পর্যন্ত এ মামলায় সেনাবাহিনী ও র্যাব মোট আটজনকে গ্রেফতার করেছে। এরমধ্যে ৫ জুলাই সন্ধ্যায় নাজিমুদ্দিন বাবুল ও ছবির আহমেদ নামে দুজনকে আদালতে তোলা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।এরপর ৬ জুলাই বিকেলে র্যাবের হাতে গ্রেফতার বাচ্চু মিয়া, রবিউল আওয়াল, আতিকুর রহমান, মো. বায়েজ মাস্টার, দুলাল ও আকাশকে আদালতে তোলা হলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।